স্টাফ রির্পোটার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাটলী ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী শাহ মো: আব্দুল কাহার রাসেল।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, জগন্নাথপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কোমল হৃদয়ের অধিকারী শিক্ষা, সামাজিক ও মানবতার কল্যাণে নিবেদিত শাহ মো: আব্দুল কাহার রাসেল বলেন - ঈদুল ফিতর বিশ্বের মুসলিম উম্মার জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে। গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল ফিতরে এ প্রত্যাশা করি। সবাইকে সালাম ও ঈদ মোবারক।
জ.টুডে-এ হাই.
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬