
মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পৌরকর আদায় মেলা-২৫ জুলাই শনিবার এ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, এমপি এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাবরিনা শারমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত পৌরকর পরিশোধের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শাহজাদপুর পৌরসভা গড়ে তুলতে সকল নাগরিককে সময়মতো পৌরকর পরিশোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পৌরকর আদায় মেলার মাধ্যমে করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কর প্রদান সহজতর করা এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬