স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয়জন। তাদের কে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ছয় জনই পৌরসভার বাসিন্দা।
এরমধ্যে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দুইজন,হাসপাতাল এলাকায় একজন এবং কেশবপুর এলাকায় তিন জন। আজ শনিবার (১৩ জুন) সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এরমধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬