স্টাফ রিপোর্টার:-
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে হবিগঞ্জ সদর উপজেলার বাডস কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী আরোহী রায় রিথি।
সে বাডস কেজি এন্ড হাই স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।
আরোহী রায় রিথি হবিগঞ্জ সদর উপজেলার গ্রামের চিরাকান্দি গ্রামের ডা: রাজিব রায় ও রেনি রানী রায় এর প্রথম মেয়ে এবং জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ রায়ের নাতনি।
আরোহী রায় রিথির এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী,পরিবার এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। তাঁর এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।###
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬