
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নবাগত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বড়হাতিয়া ইউনিয়ন আমতলীর কৃতি সন্তান, বিশিষ্ট মক্কা প্রবাসী ব্যবসায়ী ও আশরাফ-রাজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম।
২ নভেম্বর, সোমবার রাত ৮টায় বটতলীর একটি অভিজাত রেস্টুরেন্টে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল আলীম, বিশিষ্ট সৌদি প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব আলী আহমদ, লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লোহাগাড়া শাখার ইউনিট ম্যানেজার দেলোয়ার হোসেন।
মুর্শেদুল ইসলাম একান্ত সাক্ষাৎকারে বলেন, “মামুনুর রশীদ অত্যাচারিত ও নির্যাতিত জনপ্রতিনিধি হওয়ার পরও তিনি এলাকার উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। আমি নবাগত প্যানেল চেয়ারম্যানের উত্তরোত্তর সফলতা ও কল্যাণ কামনা করছি।” এছাড়াও তিনি আগামীতে এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬