স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আকলুল করিম যুক্তরাজ্যে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আমির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিলদার খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আকলুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ,
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মিসবাহ উজ্জামান সুহেল সহ জগন্নাথপুর ও যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ####
জ. টুডে/ এইচকে/১৮ জুলাই ২০২৫ইং
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬