
খুলনা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মণ্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান এবং বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. শরীফ।
এছাড়া উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার মণ্ডল, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি এস এম এ ভূট্টো, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক রিপন রায়।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত রায়, বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লবী রায়, হাটবাটী হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরন্ময় রায়, সমাজসেবক স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে সমন্বয় করে খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬