
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের ডাক বাংলোর সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হয়।
যুবদল নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রুমেল আলীর পরিচালনায় পথসভায় বক্তব্য দেন যুবদল নেতা আমির আলী, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিব ও যুবদল নেতা জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আক্তার হোসেন, আব্দুল আহাদ, নিজাম উদ্দিন, আফতাব আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, যুব নেতা সাইফুল রহমান, ময়নুল ইসলাম, আংগুর মিয়া, আশিক আলী, মুনসুর আলী, শাহনূর আলী, আব্দুল খালিক, জসেন আহমদ, রাবেল মিয়া, ছাত্রদল নেতা নাঈম আহমদ, তামজিদ হোসেন, রিজু আহমদ, আফজল হোসেন মুকিদসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা জেলা যুবদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়ায় সংগঠন গতিশীল হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি সাহসী ভূমিকা রাখবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬