বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী। সদ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায়ের মধ্য দিয়ে শূন্য হওয়া পদে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে তিনি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। আব্দুল বারী দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১২ সালে একই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ছিলেন। পুনরায় আবারো দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে, আব্দুল বারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬