
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিহাব বিন আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম সারোয়ার জাহান, বিশ্বনাথ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার চিত্ত রঞ্জন বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দেব, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য বিভাংশু গুন বিভু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সার্বিক সহযোগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখে পূজা সম্পন্ন করতে স্বজাগ দৃষ্টি রাখা কোন বিকল্প নেই। সকল প্রকারের গুজব রটানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলার প্রতিটি মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বী প্রমুখ নেতৃবৃন্দ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬