
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে সোমবার বিকালে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আমন্ত্রণে প্রেসক্লাব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ (বাবর), প্রচার সম্পাদক এম.ডি ফাহিম আশরাফ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ।
এসময় দুই ক্লাবের নেতৃবৃন্দ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিসহ পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। এছাড়া বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, নির্বাহী সদস্য আক্তার আহমদ শাহেদ, সদস্য আফজাল মিয়া ও বিশ্বনাথ উপজেলা পরিষদের নাজির অফিস সহকারী রোমান আহমদ নওশাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬