স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার এম এ লতিফ ইন্তেকাল করেছেন। ইন্না----রাজেউন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় সিলেট মহানগরীর একটি প্রাইভেট হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। আজ রাত ৯টায় জহিরপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ঠ সমাজসেবক শালিষী ব্যক্তিত্ব আওয়ামী লীগের প্রবীণ নেতা ব্যারিস্টার এম এ লতিফ-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নয়াবন্দর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ মো: আব্দুস সত্তার।
শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬