
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test — PET) এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে ধারণ করে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬