
জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটি প্রত্যাখান করে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের কর্মীরা। সোমবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, নুরুল ইসলাম, সাদেকুর রহমান সাদ, আফিজ উদ্দিন, আনোয়ার আলী, যুব লীগ নেতা আফরোজ আলী,সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুর মিয়া, বশির আলী প্রমুখ। সভায় বক্তারা ঘোষিত কমিটি প্রত্যাখান করে পুর্নরায় নতুন কমিটি গঠনের আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬