
স্টাফ রিপোর্টার:
আসন্ন মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদিরের সমর্থনে নির্বাচনী প্রচারনা ও প্রচার পত্র বিলি করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তৈয়ব মিয়া কামালী দিনব্যাপী ইউনিয়নের মীরপুর বাজার, কেউনবাড়ি বাজার সহ বিভিন্ন গ্রামে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬