বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফোর্টস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইরা'র নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার। প্রধান অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। সঞ্চালনা করেন ইরার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
সভায় বক্তারা বলেন, কোনো মেয়ে যেন টাকার অভাবে ঝরে না পড়ে, সেজন্য ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে মেয়েদের শিক্ষার জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে।
এ সময় বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এক এসএসসি পরীক্ষার্থীকে ঝরে পড়া রোধে ইরার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব তহবিল থেকে ১২,১০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরা'র মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬