স্টাফ রিপোর্টার:-
প্রবাসী বাংলাদেশীরা তাদের জীবন মান উন্নয়নে প্রবাসে বসবাস করলেও মাতৃভূমির প্রতি রয়েছে তাদের অকৃত্রিম ভালবাসা। আর এ কারনেই প্রবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশের নিজ এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করছেন। প্রবাসীদের এসব মহতী কার্যক্রম সর্বত্রই প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করণে গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে সারা দেশে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
গ্রামীণ জনপদের উন্নয়নের ফলে প্রবাসীদের মনে আনন্দ উৎচ্ছ¡াসের সৃষ্ঠি হয়। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা পূর্বপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মো: ফারুক মিয়া তালুকদার তিনি তার পৈত্রিক ভূমিতে আধুনিকায়ন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা পূর্বপাড়া গ্রামের মরহুম সুরত মিয়া তালুকদারে সন্তান ফারুক মিয়া তালুকদার কর্তৃক বিপুল পরিমাণ অর্থ ব্যায়ে গৃহের আধুনিকায়ন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
রবিবার বিকেল তিনটায় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু ও যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া তালুকদার। এছাড়াও হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার যুক্তরাজ্য থেকে ভার্চ্যুালী ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।
এসময় শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমেদ তালুকদার, যুক্তরাজ্যের ইমরান ব্রাদার্স ফুডস-এর পরিচালক ইমরান তালুকদার, স্থানীয় বাসিন্দা সমাজসেবী আব্দুল হান্নান, আকিকুর রহমান, দরছ মিয়া, ছাদ মিয়া, আহাদ মিয়া, রায়হান আহমেদ, আছাব মিয়া, মিজানুর রশিদ শিবলী সহ যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া তালুকদারের পরিবারের সদস্য এবং স্বজনরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬