
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এতে জেলার ১২টি উপজেলা যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন সদস্য সচিব অ্যাড. মো. আব্দুল হক, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, জেলা বিএনপির সদস্য মো. রেজাউল হক, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুস সাত্তার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আগামীতে যেকোনো নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবিলা করবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬