
মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী)
রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার (২৪ আগস্ট) বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর আগে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করা এই কর্মকর্তা সততা ও পেশাগত দক্ষতার জন্য সুপরিচিত।
অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
দায়িত্ব পালনকালে তিনি অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার এবং প্রযুক্তিগত সহায়তায় হারানো মোবাইল উদ্ধারে বিশেষ ভূমিকা রেখে প্রশংসা কুড়ান।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬