
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামে শিয়ালের কামড়ে স্কুল ছাত্র হিমেল দাশ (১২) ও জুবুলা দাশ আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমেল দাশ ওই গ্রামের হারানিধি দাশের ছেলে এবং জুবুলা দাশ একই গ্রামের চপল দাশের স্ত্রী।
জানাযায়, সোমবার (২৮ অক্টোবর) হিমেল দাশ দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় শিয়াল কামড় দেয়। ওই দিন বিকেল ৩টায় জুবুলা দাশকে গ্রামের রাস্তায় শিয়াল কামড় দেয়। এদিকে শিয়ালের কামড়ে ২জন আহত হওয়ায়র খবর গ্রামে ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয়। সন্ধ্যার পর থেকে ওই এলাকার লোকজন পাগলা শিয়ালের ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেননা বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬