
স্টাফ রিপোর্টার:
র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জামাল মিয়াকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনহরপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। সোমবার বিকেল পৌনে ৫টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মো: আব্দুল খালেক এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতারে অভিযান চালিয়ে ধর্মঘর বাজারের নুরুল ইসলামের চায়ের দোকান হতে ২শ ১০ পিস ইয়াবা সহ জামাল মিয়াকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এডিশনাল এসপি মো: মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জামাল মিয়াকে ইয়াবা সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬