
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ফাইজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার কোম্পানি লোহাগাড়ার অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
রোববার (১২ জুলাই) তিনি উপজেলার দুটি পৃথক এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রথমে তিনি দরবেশহাট বাজারে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৭টি দোকান পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ায় বন্যাকবলিত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। সেখানে অর্ধশতাধিক পরিবারের হাতে শুকনো খাবার ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় আলহাজ্ব সরওয়ার কোম্পানি বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয়রা তার এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন করে আশা ও সাহস জোগাবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬