
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
বৃহস্পতিবার সকাল ৭টায় চারদিকে শুধু বন্যার পানি। কোথাও বুকসমান, কোথাও হাঁটুসমান পানিতে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছাতে হয়েছে লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায়।
সেখানে বন্যার পানিতে আটকে ছিলেন এক প্রসববেদনায় কাতর গর্ভবতী মা। প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাহসী সদস্যদের সহযোগিতায় তাঁকে নিরাপদে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করতে সক্ষম হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়েছেন একালাবাসী। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মা ও অনাগত শিশুকে সুস্থ রাখেন এবং বন্যাকবলিত প্রতিটি মানুষকে তাঁর হেফাজতে রাখেন।
আসুন বন্যার্থদের পাশে দাড়াই সহযোগিতার হাত বাড়াই।মানুষ মানুষের জন্য। তাই বিপদে পাশে থাকুন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬