স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের প্রবাসীদের সমন্বয়ে ইতিহাস ইতিহ্য সংস্কৃতি স্লোগানে চলতি বছরের ৬ জুলাই প্রতিষ্ঠা করা হয়েছে একতা সমাজ কল্যান সংঘ।
আজ শনিবার ( ৯ জুলাই) লোহারগাঁও গ্রামে প্রবাসীবৃন্দের সৌজন্যে ও অর্থায়নে একতা সমাজ কল্যান সংঘের অভিষেক ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে একতা সমাজ কল্যান সংঘ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মানিক মিয়া সভাপতিত্বে ও সংঘের সদস্য মোঃ আকিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চন্দন মিয়া ছৈয়দুননেছা কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান,
সাংবাদিক মোঃ আব্দুল হাই, একতা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা কাচাব আলী, সহ- সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারন সম্পাদক মোঃ ছানাওর মিয়া, সহ সাধারন সম্পাদক শেখ মোঃ শিব্বির আহমদ,
সহ কোষাধ্যক্ষ মোঃ রিপন মিয়া সহ আরো অনেকে। অভিষেক অনুষ্ঠানে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন। একতা সমাজ কল্যান সংঘ এর কার্যকরী কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া,
সহ- সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারন সম্পাদক মোঃ ছানাওর মিয়া, সহ সাধারন সম্পাদক শেখ মোঃ শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ বিলাল আহমদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রিপন মিয়া, সদস্য মোঃ ছইল মিয়া, মোঃ রুহেল মিয়া, মোঃ আলী আহমদ, মোঃ আকিকুল ইসলাম।
অভিষেক অনুষ্ঠানে নেতৃবৃন্দ আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য প্রবাসীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে একতা সমাজ কল্যান সংঘকে এগিয়ে নিতে প্রবাসীবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।###
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬