
স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্য সফর শেষে নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের শান্তিগঞ্জ উপজেলায় জুমার নামাজ আদায় করেন। পরে উপজেলা বাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এমপি কয়ছর আহমেদ।
শুক্রবার (১৪ আগস্ট) তিনি শান্তিগঞ্জ বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
শুভেচ্ছা বিনিময় ও জুমার নামাজ আদায়ের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ. আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, যুবদল নেতা রিপন মিয়া, দরাগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
যুক্তরাজ্য সফর শেষে সংসদ সদস্যের নিজ এলাকায় ফেরাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতাকর্মীরা এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এদিকে, শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়ন কাজে সংসদ সদস্যের দেওয়া অনুদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। তারা আশা প্রকাশ করেন, এলাকার ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভবিষ্যতেও সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর সহযোগিতা অব্যাহত থাকবে। জটুডে/ এ হাই
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬