
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবার) বিকেলে শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও দোয়া মোনাজাত—এই তিন পর্বে বিভক্ত ছিল।
মাওলানা মোহাম্মদ মাসুদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ নেয়ামত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দল নেতা মাওলানা আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব
মাওলানা ইসমাইল, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো.
সোহাগ মল্লিক।
আলোচনা সভায় বক্তারা ওলামা দলের দীর্ঘ ইতিহাস ও রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা জাতীয়তাবাদী শক্তির ঐক্য বজায় রাখার ওপর জোর দেন। আলোচনা পর্ব শেষে একটি শোভাযাত্রা (র্যালি) কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬