
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জাতীয় সংসদের নওগাঁ-নাটোর-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব আন্না মিনজ উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
২৯ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন।
সভার শুরুতে উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে সংসদ সদস্য আন্না মিনজকে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি আন্না মিনজ এলাকার উন্নয়ন কর্মকান্ড ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬