হারাধন সূত্রধর, ময়মনসিংহ থেকে:
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পূর্বধলা উপজেলা পরিষদ গেটের সামনে পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ-এর জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক মো. ছাইদুল ইসলাম, লেখক ও কলামিস্ট জাকির আহমদ খান কামাল, দৈনিক ইকরা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শফিকুজ্জামান , দৈনিক সংলাপ-এর জেলা প্রতিনিধি নুর উদ্দিন মন্ডল দুলাল, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, আলোকিত বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক বাংলাবাজার-এর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি ওয়াসিমুল বারী, দৈনিক জবাবদিহি-এর উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ জর্জ, তালাশ বিডির জেলা প্রতিনিধি উজ্জ্বল ও উপজেলা প্রতিনিধি শাহজাহান, আজকের জনকথার ময়মনসিংহ ব্যুরো প্রধান হারাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মো. আকরাম হোসেন রতন, দৈনিক ইকরা প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার আল-আমীন শেখ, শাশ্বত বাংলার উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক আলোকিত ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি মজিবুর রহমান এবং ফটোসাংবাদিক মনো মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কেউ হামলা, হয়রানি কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচি শেষে সাংবাদিক হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬