লন্ডন অফিস :
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির
সহ-সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি, সাংবাদিক আমিনুল হক ওয়েসের পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার ৪ এপ্রিল ২০২২ দুপুরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট বিভাগের সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা আব্দুল হক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি গুরুতর আহত হন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের লাশ গ্রামের বাড়ি ভূরাখালি নেওয়ার পর সেখানে রাষ্টীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক :
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬