
নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট ব্যবসায়ী, লেখক, কলামিস্ট, কবি, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, কিশোরগঞ্জের আলোকিত মানুষ আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেন ও মিসেস তাহমিনা চৌধুরীর কনিষ্ঠ কন্যা সাবিহা তাসলিম নীতির শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
সাবিহা তাসলিম নীতির বর সৈয়দ মোস্তাফিজুর রহমান মাহিন, সৈয়দ মশিউর রহমান ও সৈয়দা ফরিদা ইয়াসমিনের সন্তান।
পারিবারিক ও সামাজিকভাবে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ বিয়েতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া করেন।
বিবাহ অনুষ্ঠানে বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবদম্পতির নতুন জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসা কামনা করে সবাই দোয়া করেন।
বিবাহোত্তর জীবনে নবদম্পতির জন্য উভয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে তারা একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবন গড়ে তুলবেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬