
স্টাফ রিপোর্টারঃ-
সিলেটের জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেটে কুইক ফ্লাই কার্গো এন্ড কুরিয়ার সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বাদ আছর দোয়ার মাধ্যমে এ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় ইদ্রিস মার্কেটের সভাপতি বাংলাদেশ ওভারসিজ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আতাউর রহমান, মার্কেটের সেক্রেটারি তাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র সদস্য মো. আতিকুর রহমান, প্রবীণ মুরব্বী মো. আব্দুশ শহীদ কলা মিয়া,
শুকরিয়া মার্কেটের সাবেক সভাপতি কবি ফুয়াদ বিন রসিদ, চার্টাড প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান আব্দুর রহমান, শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুর এর স্বত্বাধিকারী মোকাম্মেল হোসেন রুবেল, স্কাই এয়ার ট্রাভেলস ও কুইক ফ্লাই কার্গো এন্ড কুরিয়ার সার্ভিসের এর পরিচালক মো. আবুল কালাম মিঠু, পরিচালকস্কাই এয়ার ট্রাভেলস ও কুইক ফ্লাই কার্গো এন্ড কুরিয়ার সার্ভিসের এর পরিচালক মো. এহিয়া মিয়া দোয়েল,
ব্যবসায়ী হাবিবুর রহমান, আহসান হাবীব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কুরিয়ার সার্ভিসের প্রোপাইটার মো. আবুল কালাম মিঠু জানান, বিশ্বের যে কোন দেশে কম খরচে ও কম সময়ে জরুরী ডকুমেন্ট, পার্সেল, ডিনারসেট, কাপড়, শুটকি, প্রিন্টিং আইটেম, ঔষধ, শুকনো খাবার, উপহার সামগ্রী ও বৈধ মালামাল আমরা বিশ্বস্থতার সহিত পৌছাতে সক্ষম। তিনি ব্যবসায় সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬