
বিশ্বনাথ প্রতিনিধি:
পূর্ব বিশ্বনাথ সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান (২২ আগস্ট) শনিবার রাতে নাজিরবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব বিশ্বনাথ সোসাইটির সভাপতি আব্দুল মুমিন মামুনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান নুর এ আলম নেছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম মতিন,সিলেট ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি ডাক্তার নিজাম উদ্দিন সুমন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দীন তালুকদার, পূর্ব বিশ্বনাথ সোসাইটির সাবেক আহবায়ক শেখ মো. আজাদ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়ের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক আনছার মিয়া, কয়েছ আহমদ, রফিকুল আলম ইকবাল, পূর্ব বিশ্বনাথ সোসাইটির সহসভাপতি আসাদুজ্জামান নুর আসাদ,খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী, তানিমুল ইসলাম, শাহ সাহিদুল ইসলাম সুজা, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন রাহিন, আন্তর্জাতিক সম্পাদক সেলিম মিয়া,অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সমাজ সেবা সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আরকুম আলী, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শেখ মো সেলিম, সহ প্রচার সম্পদাক মুহিব উদ্দিন সুজেদ, সদস্য শহিদুল হাসান সেলিম, আফসার আহমদ, বাপন দে, জাকারিয়া আহমদ খোকন, ময়েছুর রহমান প্রমুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬