থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও চাঁদাবাজি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে বলীপাড়া জোন (৩৮ বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, থানচিতে সশস্ত্র গোষ্ঠীর চাঁদা আদায় ৩৭.৩৭ শতাংশ কমেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে চাঁদা আদায়ের পরিমাণ ছিল প্রায় ২৭ কোটি টাকা, যা ২০২৫-২০২৬ অর্থবছরে কমে ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় দাঁড়িয়েছে।
বলীপাড়া জোন জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চাঁদাবাজি দমনে পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুর্গম থানচিতে পর্যটকদের নিরাপত্তায়ও কাজ করছে বিজিবি। আটকে পড়া পর্যটকদের উদ্ধার, গুরুতর অসুস্থ পর্যটকদের সহায়তা এবং সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধারে বিজিবি সদস্যরা ভূমিকা রাখছেন।
শুধু নিরাপত্তা নয়, মানবিক সহায়তাও দিচ্ছে বিজিবি। ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ৬টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ৩৫০ জনকে কম্বল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮ পরিবারের ৭৩০ সদস্যকে খাদ্য ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় যুবকদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং অসহায় পরিবারের ঘর নির্মাণ ও চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬