
সুনামগঞ্জ প্রতিনিধি:
"করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একলাছুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি আজাদ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সলিম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। কিন্তু ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে পাঁয়তারা করছেন। যেকোনো অপশক্তির অপতৎপরতা রুখে দিতে জিয়া মঞ্চের সৈনিকরা বিগত সময়ে রাজপথে ছিল, আগামীতেও সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬