প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২২, ৫:৪২ পি.এম
সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী

সুনামগঞ্জ প্রতিনিধি:-
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় কর্মবিরতী পালন করছেন
সুনামগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মবিরতী পালন করা হয়। সোমবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মবিরতী চলবে। কর্মবিরতী চলাকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তামোঃ মানিক মিয়া, অফিস সহকারী সুধাংশু রাজন দাস, , অফিস সহায়ক সাজু মিয়া প্রমুখ।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য দাবী তুলে এ কর্মবিরতী পালন করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬