
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬ লাখ ৮০ হাজার টাকার অবৈধ ভারতীয় নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করেছে। এসময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে এবং সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের পরিচালনায় পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুতে অভিযান চালায়।
এসময় একটি টয়োটা ডিআই পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
চোরাচালানে ব্যবহৃত পিকআপটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় ২৬ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতের নাম আব্দুল করিম (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ বলেন, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করি। আমাদের কাছে তথ্য ছিল আব্দুজ জহুর সেতু দিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ির চালান যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এসআই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে গ্রেফতারকৃত আব্দুল করিম, পলাতক ১ জন এবং অজ্ঞাতনামা আরও ২ জনসহ মোট ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬