
একে মিলন, সুনামগঞ্জ:
বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন শ্রমিক সুরক্ষা প্রকল্পের নাম ও কার্ড ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক দীপক চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জে ‘সচেতন এলাকাবাসী ও ভুক্তভোগী’র আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতারক দীপক চৌধুরী শ্রমিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং কার্ড ব্যবহারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারা অবিলম্বে এই প্রতারণার তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী শ্রমিকদের আত্মসাৎকৃত টাকা ফেরতের জোর দাবি জানান।
সংগঠনের সভাপতি মোজাহিদ মিল্টনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিজানুর রহমান এবং সহ-সভাপতি রফিকুল ইসলাম সুজাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নিজাম উদ্দিন, সোহেল, পেয়ারা বেগম, জয়ফুল বেগম প্রমুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬