
সুনামগঞ্জ অফিস:-
সুনামগঞ্জে বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগের ফাইনাল খেলায় ফ্যান্টম ড্রাগনকে ৩৫-১৯ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ফ্যান্টম হিরোজ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে লীগের ফাইনাল খেলায় ফ্যান্টম হিরোজ ১৬ গোলের ব্যবধানে ফ্যান্টম ড্রাগন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌরসভার মেয়র নাদের বখত,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,জেলা হ্যান্ডবল বিভাগের সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী,হ্যান্ডবল লীগের পৃষ্ঠপোষক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, অ্যাড. নানু মিয়া, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী,
দিলারা বেগম,জেলা কাবাডি বিভাগের সভাপতি প্রদীপ পাল নিতাই, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা,ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল নোমানের,গোলাম সাবেরীন সাবু,মো.বুরহান উদ্দিন প্রমুখ।
৯ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইকবাল বখত সুমন,সেরা গোলদাতা মামুন আহমেদ অপু, সেরা গোলরক্ষক রকিবুল মিয়া। প্রধান অতিথি’র বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, হ্যান্ডবল খেলাকে আমাদের জনপ্রিয় করতে হবে।
এই খেলাটি যেনো সুনামগঞ্জের সকল উপজেলায় নিয়মিত করা যায় তাহলে আমরা হ্যান্ডবল থেকে ভালো খেলোয়াড় পাবো। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে খেলোধুলার বিকল্প নেই।আপনারা যারা সিনিয়র খেলোয়াড় আছেন তারা অবশ্যই স্কুল-কলেজে এই খেলার বিস্তার ঘটাবেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬