
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্য মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এবং আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে ও মেলার আয়োজক হীরা মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন লালা, জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, সমাজসেবক জালাল উদ্দিন ও রেজাউল হক প্রমুখ।
চেম্বারের সভাপতি মো. সামছুল হক বলেন, একটি বাণিজ্য মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই এই বাণিজ্য মেলা শুরু করা হবে। স্কুল-কলেজের সময় এবং আযান ও নামাজের সময়সূচি মেনেই মেলা পরিচালনা করতে হবে এবং মেলায় কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করা হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। পরে দোয়া মাহফিলে চেম্বারের নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬