
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, সহ সাধারণ সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি, পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনিসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত দলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
তারা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। কাজেই নারীদের বাক স্বাধীনতা ও তাদের জীবনমানের উন্নয়ন বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা।
পথসভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬