
সুনামগঞ্জ প্রতিনিধি:
সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসকে জানাতে ও সরকারি সেবা এবং সকল ধরণের তথ্য জানতে ৩৩৩ প্রচার অভিযানের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বুধবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী এই প্রচার অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পৌর শহরের পুরাতন বাসষ্টেশন, ট্রাফিক পয়েন্ট, লঞ্চঘাট, নতুন বাসষ্টেশনসহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও চলন্ত যানবাহন গুলোতে স্টিকার লাগিয়ে ৩৩৩ নাম্বারের প্রচার দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মখলেছুর রহমান প্রমুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬