
সুনামগঞ্জ অফিস:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২বারের নির্বাচিত ইউপি সদস্য স্থানীয় আসামমুড়া গ্রামের মো: রওশন আলীকে স্থানীয় একটি হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে পিতা ইন্তাজ আলীর সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (১৮ আগষ্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের উপকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইন্তাজ আলী অভিযোগে উল্লেখ করেন গত ইউপি নির্বাচনে পরাজিত হয়ে আসামমুড়া গ্রামের মৃত বুদাই মিয়ার পুত্র মুহিবুর রহমান ও মৃত মনিরুজ্জামানের পুত্র আক্তার হোসেন ও তাদের স্বজনরা আমার ছেলে রওশন আলীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তীহিন পোষ্টার, লিফলেট ও মানববন্ধন করে স্থানীয় অলিউর হত্যাকান্ডে জড়িত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেছেন হাজী ইন্তাজ আলী। তিনি আরো অভিযোগ করেন, যারা তার ছেলে রওশন আলীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে মুলত তারাই প্রকৃতপক্ষে এলাকার দুষ্কৃতিকারী এবং বিভিন্ন অপকর্মের মদদদাতা। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে আসামমুড়া গ্রামের অলিউর হত্যাকান্ডের ন্যায় বিচারে প্রকৃত খুণীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার ছেলের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টাান্তমূলক শাস্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী মো: আব্দুছ ছোবহান, মো: সফিক আলী, মো: সিরাজুল ইসলাম, মো: আব্দুল মান্নান, নবী হোসেন, সিরাজুল ইসলাম, নাসির আহমদ, নুরুজ্জামান প্রমুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬