সুনামগঞ্জ প্রতিনিধি:
“বৈষম্যহীন শিক্ষা চাই, এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করেছেন।
আগামী ২৮ নভেম্বর ২০২৬ ইং তারিখ রোজ শনিবার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী সুনামগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কর্মসূচি। ইতোমধ্যে প্রথম দিনে ৫ জন শিক্ষক প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন:
সভাপতি পদে:
- বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন
- আব্দুস সাত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান
সহ-সভাপতি পদে:
- সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম রাসেল
সহ-সাধারণ সম্পাদক পদে:
- মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. উস্তার আলী
- ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ারা বেগম
এ সময় নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়নপত্র জমা নেন সহকারী কমিশনার শিক্ষক ফারুক আহমদ, অশোক কুমার পাল ও শফিকুল ইসলাম।
সকল শিক্ষকদের সুপরিচিত মুখ, সুনামগঞ্জ সদর উপজেলার নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, পরিশ্রমী ও সাহসী নেতৃত্ব দিয়ে তৃণমূল থেকে শুরু করে স্থানীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত জাতীয়করণ আন্দোলনকে বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন সভাপতি প্রার্থী রুহুল আমিন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬