স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর - শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (পহেলা নভেম্বর) রাত ৯টায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামে এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক এম এ সাত্তার।
এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী মামুন সিদ্দিকীর পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মহিম উদ্দিন, বাবলু মিয়া, শাহজাহান স্বপন, আজাদ মিয়া, আফজল মিয়া, শরিফুল হক জনি, কামাল মিয়া,
জুনায়েদ মিয়া, এলখাছুর রহমান, হাফিজুর মিয়া, ফজলে রাব্বী, আব্দুল জালাল, আয়েছ মিয়া, সিরাজ মিয়া, আহসান উদ্দিনসহ আরো অনেকে।
উঠান বৈঠকে এলাকার মুরব্বীয়ান সহ সহস্রাধিক জনসাধারন উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক জনসাধারনের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬