
স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্যের সাউথশীন্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মকসুদ মিয়া কোরেশীর উদ্যোগে বৈশি^ক মহামারি করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ এবং ঈদকে সামনে রেখে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম শুরু হয়েছে। সরকারের পাশাপাশি অসহায় দরিদ্রদের কল্যাণে মকসুদ মিয়া কোরেশীর মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার তেঘরী সরকারি প্রাথমকি বিদ্যালয়ের মাঠে ঈদ সামগ্রী বিতরনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ সালেহ আহমদ ছোট মিয়া, শাহজাহান মিয়া,আঙ্গুর মিয়া,আনোয়ার কোরেশী, সৈয়দ রাজু,লোকমান মিয়া তালুকদার,সাহানুর মিয়া,মো: সুজেল মিয়া,তামিম আহমদ, মোয়াবিয়া তালুকদার,সৈয়দ রাসেল,আনহার আহমদ তালুকদার,তুষার আমিন তালুকদার,দিলশাদ খান, সৈয়দ শামীম, মমসাদ খান,আলিনুর,আব্দুল আহাদ প্রমূখ। আনোয়ার কোরেশী জানান, ১হাজার পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরন করা হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬