
স্টাফ রিপোর্টার:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হিববপুর দক্ষিন পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে টমটম চালক আলী সুমনের (২০) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। টমটম চালক আলী সুমন হবিবপুর দক্ষিনপাড়া এলাকার নূর আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে আলী সুমন তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। ভোর বেলা তার কক্ষে গলায় উড়না পেছানো অবস্থায় ঝুলন্ত দেখে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ এলাকায় পৌছে ঘরের তীরের সাথে ঝুলন্ত আলী সুমনের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসাতাল মর্গে পাঠানো হয়। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬