
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অভিযান পরিচালনা করে ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ এবং ১০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে।
বিজিবি জানায়, গত (৩ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ভোরে সিংগীমারী বিওপি সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী পকেট নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ এবং ১০ কেজি ভারতীয় গাঁজা আটক করে। আটককৃত ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য- ১,৫৩,০০০/- (এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা। বিষয়টি তিস্তা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক নিশ্চিত করেছেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬