
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিরাই বাসস্ট্রেশনে অভিযান চালিয়ে দুইজনের ব্যাগে তল্লাশী চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত আসামিরা হলেন ফুল মিয়া(৫০) পিতা- মৃত শুকুর আলী, সাং শ্যামারচর বাজার,থানা- দিরাই, ২) আক্তার হোসেন (৪৫) পিতা- ওয়ারিছ আলী, সাং আটগাও, থানা- শাল্লা, উভয় জেলা- সুনামগঞ্জ। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাদক দমনে আমরা জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছি।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬