
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জহিরপুর গ্রামবাসীর উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জহিরপুর জামে মসজিদের মুয়াজ্জিন কারী সাজিদুর রহমান। এরপর স্বাগত বক্তব্য দেন জহিরপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সুহেল আহমদ।
ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুর মিয়া-এর সভাপতিত্বে এবং হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাজাদ মিয়া-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বুরহান উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী দবিরুল ইসলাম দবির, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাজিল হোসেন বাবুল, বর্তমান ইউপি সদস্য আকরুম আলী, শিক্ষানুরাগী কাজী সাইদুর রহমান ছায়াদ, মাহমদ হোসেন, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক জাবেদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. নুর মিয়া, সাবেক সহ-সভাপতি জুয়েল মিয়া, শিক্ষক সেলিম আহমদ, যুব সংগঠক আবিদুর রহমান আদিব ও সাকিল মাহমুদ হিরনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের সহযোগিতায় এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬