জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী‘র মা ইন্তেকাল করেছেন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী‘র মা হাজি কাছুনী বিবি (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি—————রাজিউন। মঙ্গলবার ( ৩ নভেম্বর ) রাত ২টা ৪০ মিনিটের সময় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পাচঁ ছেলে, নাতী-নাতনীন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার ছেলে হাজি তছির আলী ও সজ্জাদ আলী যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে ফিরবেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক স্থাপিত মরচুয়ারীতে মরদেহ রাখা হয়েছে।

জটুডে/এহাই

মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ আহমদ যুক্তরাজ্য গমন উপলক্ষে মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মীরপুুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা ছাত্রলীগের ত্যাগী কর্মী ফরহাদ আহমদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী কর্মী হিসেবে রাজনৈতিক জীবনে সফলতা অর্জন করবে এমনটাই প্রত্যাশা করে ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাথারণ সম্পাদক বাবুল মিয়া, সহ-সভাপতি আজেফর মিয়া, মীরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দোলন, যুগ্ম আহবায়ক সাজাদ খান, আফরোজ আলী , ফয়জুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম , ছুফি মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, বিদায়ী অতিথি মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ আহমদ|

এসময় আওয়ামী লীগের মুহিবুর রহমান, আব্দুল আলী, হোসেন মিয়া, শামীম চিশতী, আনহার আলী সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী অতিথি ফরহাদ আহমদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

জটুডে/এহাই

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:-
জেল হত্যা দিবস উপলক্ষ্যে মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩ নভেম্বর ) বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজাদ খান‘র পরিচালনায় বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দোলন, মীরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আফরোজ আলী , ইউপি সদস্য আব্দুস শহীদ ,

 

৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিজ উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন শিকদার , ওয়ার্ড আওয়ামী লীগের মিরাজ আলী কয়েছ মিয়া সোনাফর আলী,

 

 

ফয়জুল মিয়া, শামিম চিশতী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল,  আহমদ হোসেন প্রমূখ।পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

জটুডে/এহাই

ফান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বৃহত্তর পীরের গাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্রান্স সরকার কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সকল মুসলমানের কাছে ক্ষমা চাওয়ার আহবান করা হয়।আজ (২ নভেম্বর) বাদ আসর সর্বস্থরের মুসলিম জনতার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। খন্ড খন্ড মিছিল সহকারে পীরের গাঁও শাহ-দামড়ি বাজারের ময়দানে মসজিদ, মাদ্রসা ও বিভিন্ন এলাকা থেকে সমাবেত হন আলেম-উলামা, ইমাম,মুয়াজ্জিন, মুসল্লি সহ নানা শ্রেণী পেশার মানুষ, মিছিলটি শাহদামড়ি বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পীরের গাঁও সুন্নিয়া দাখিল মাদ্রসায় এসে এক পথ সভা অনুষ্টিত হয়।

পীরের গাঁও সুন্নিয়া দাখিল মাদ্রসার সহকারী মৌলভী বিশিষ্ট আলিমে দ্বীন মাও.এ.কে.এম লুৎফুর রহমান খাঁনের সভাপতিত্বে মাও.শেখ ফজলুর রহমান ফয়েজীর পরিচালনায় বক্তব্য দেন, ফতেহ পুর ফুলকুড়িঁ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাও.হুসাইন আহমদ,পীরের গাঁও দারুল উলুম মাদ্রসার প্রধান পরিচালক মাও.অলিউর রহমান. চিতুলিয়ার মাদ্রসার প্রধান পরিচালক মাও.আব্দুল মন্নান, পীরের গাঁও মাদ্রসার হিফজ্জ শাখার প্রধান শিক্ষক হাফিজ সোলায়মান,

হাফেজ.মাও. হাবিবুর রহমান,হাফিজ তারিছ আলী, আমীর হামজা, এতে উপস্থিত ছিলেন পীরের গাঁও শাহ্‌ দামড়ি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ লিলু মিয়া,পীরের গাঁও জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ, চকমনপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান, চিতুলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী, ফতেহপুর জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ সাইদুর রহমান ,

মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ছালেহ আহমদ,মাওলানা শাহ জাহান কবির, মাওলানা ফরহাদ আহমদ, হাফেজ নাসির উদ্দীন, ছায়াদ আলী, রমজান আলী, মনজুরুল হক,আলী রাজ,মসুদ আলী, রসিম আলী, দবির আহমদ, রাশেদ আহমদ, আবু বক্কর, আফজল আহমদ, সজিব আহমদ, কাউছার আহমদ, বেলাল আহমদ সহ প্রমুখ।

—-প্রেস বিজ্ঞপ্তি—-

জগন্নাথপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পাতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ বাঙ্গালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি বলেন, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলার মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। তিনি জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী,

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনফর উল্লাহ , পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ , সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ সালেহ আহমদ ছোট মিয়া,

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ডাক্তার ছদরুল ইসলাম, চিলাউড়া –হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলা উদ্দিন, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছির, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম মুতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, কলেজ ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ প্রমূখ।

এসময় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. আব্দুল কাহার রাসেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহানুর আহমদ, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, রব্বানী মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,

উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল জিলানী আবু , উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শেখ মামুন হোসেন, আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজির উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া , সৈয়দ জিতু মিয়া, পিযুষ দেব, রাসেল আহমদ, সুমন মিয়া, আজাদ মাহমুদ, আবু তালেব আহমেদ, মামুন আহমদ সহ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু।

জগন্নাথপুর পৌরসভার নব- নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়ার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী নব-নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন।আজ সোমবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে অনারম্ভরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে মেয়র মিজানুর রশীদ ভূইয়া কে সুধীজন ও পৌরসভার কাউন্সিলার, কর্মকর্তা , কর্মচারীদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় সর্বস্থরের নাগরিকবৃন্দ এবং দলীয় নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ভালবাসায় সিক্ত হন মেয়র মিজানুর রশীদ ভূইয়া।

এ উপলক্ষে পৌর পরিষদের আয়োজনে পৌর মিলনায়তনে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে মহা জাগরণ সৃষ্টি হয়েছে। তিনি নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়ার প্রতি অভিনন্দন জানান।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন , পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন, পৌরসভার কর কর্মকর্তা এলাইছ মিয়া প্রমুখ।

এসময় পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা.আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, কাউন্সিলর খলিলুর রহমান,

দ্বিপক গোপ, দেলোয়ার হোসাইন, গিয়াস উদ্দিন মুন্না, মিনা রানী পাল, আয়ারুন নেছা, ইয়াসমিন বেগম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত :: ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ঠ্য পুত্র আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া বিপুল ভোটে মেয়র পদে বিজয়ী হন। রবিবার ১ নভেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি মেয়র মিজানুর রশীদ ভূইয়াকে শপথ বাক্য পাঠ করান।

 

জটুডে/এহাই

লন্ডনে প্রথমবারের মত বঙ্গবন্ধু কাপ ক্যারমটুর্নামেন্ট

লন্ডন অফিস :

লন্ডনে প্রথমবারের মত উদ্বোধন হলো বঙ্গবন্ধুকাপ ক্যারম টুর্নামেন্ট । মুজিব বর্ষ উপলক্ষে লন্ডনে প্রথমবারের মত উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু কাপক্যারম টুর্নামেন্টের।

নেক ওয়েলফেয়ারফাউন্ডেশন ইউকের উদ্যোগে গত ২৩ অক্টোবর পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল খানের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

এসময় অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোনাফর আলী রিংকু, আব্দুল বাছির, আবদুর রহমান খান সুজা জুবায়ের আহমদ চৌধুরী প্রমূখ।

আয়োজকরা জানিয়েছেন, ব্রিটেনে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকে জানার সুযোগ করে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিকে দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় ৩২টি দল অংশ নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী দুই সপ্তাহের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত হবে

জটুডে/এহাই

“স্টুডেন্ট’ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী নন্দীর গাওঁ ” এর আয়োজনে শিক্ষা সফর সম্পন্ন

স্টাফ রিপোর্টার:-

সুনামগঞ্জের জগন্নাথপুরের ২ নং পাঠলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাচায়ানী ও নন্দীর গাঁও গ্রামের বিভিন্ন ক্লাসে অধ্যয়নরত শিক্ষার্থী তরুন ও যুবক ৪৫ জন কে নিয়ে আজ শনিবার ৩১ অক্টোবর ২০২০ইং তারিখে সাদা পাথরের দেশ নামে খ্যাত সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এ শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

শিক্ষা সফর বাস্তবায়নে শিক্ষা সফরে যাওয়ার জন্য আগ্রহী কিছু সংখ্যক সদস্যদের আর্থিক সহযোগিতা ছাড়া ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন সাচায়ানী ও নন্দীর গাঁও গ্রামের কৃতি সন্তানেরা যারা বিশ্বের বিভিন্ন দেশে নের্তৃত্ব দিতেছেন বাংলাদেশের গর্ব যুক্তরাজ্যের কিতলি টাউলের সাবেক লর্ড মেয়র,সাচায়ানী ও নন্দীর গাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের সম্মানি ট্রাস্টি সদস্য মুহাম্মদ ফুলজার আহমেদ,সাচায়ানী ও নন্দীর গাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের সভাপতি শাহ মোঃ সাহিদ ,

সেক্রেটারি মোঃআব্দুল কবির , সাংগঠনিক সম্পাদক রিপন আলী,সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন মুহাম্মদ বাচ্চু,কুয়েত প্রবাসী মিনার আহমেদ। স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী ও নন্দীর গাও এর প্রতিষ্টাতা তৈয়বুর রহমান বলেন,শিক্ষা সফরের আয়োজনের মাধ্যমে তরুন এবং যুবকদের ঐক্যবদ্ব করে তরুন সামাজ মাদকমুক্ত,সমাজকে পরিবর্তন করতে চাই।

জটুডেেএহাই

জগন্নাথপুর পৌরসভার নব- নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়ার শপথ গ্রহন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া কে শপথ বাক্য পাঠ করান। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সদস্য সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ মাসুম আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,

 

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত :: ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ঠ্য পুত্র আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া বিপুল ভোটে মেয়র পদে বিজয়ী হন।

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:-
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” “মুজিববর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” শ্লোগানে জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে থানার অফিসার ইনর্চাজ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কমিউনিটি পুলিশিং ডে‘র গুরুত্ব তুলে ধরে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কে জনগন সহযোগিতা করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূইয়া,

 

ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন আহমদ, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কমিউনিটি পুলিশিং সদস্য জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল হাই এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমান পৌর কাউন্সিলর আবাব মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া,কমিউনিটি পুলিশিং সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ,

 

 

 

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সদস্যা ও জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, মীরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দোলন , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য ফকির আজিজ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বলেন উন্নয়নে বাধাঁ সৃষ্টিকারীদের মূখোশ উন্মোচনে জগন্নাথপুরবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া থানায় কোনো লোক মিথ্যা মামলা দিতে গেলে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এছাড়াও শহরের যানজট নিরসনে পুলিশের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কোন ধরনের মিথ্যা অভিযোগ নিয়ে পুলিশকে বিভ্রান্তি না করার জন্য আহবান জানিয়ে বলেন, যেকোন ধরনের অপরাধ প্রবণতা প্রতিরোধে পুলিশ সার্বক্ষনিক মাঠে কাজ করছে। তিনি জগন্নাথপুরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিরউন্নতির চিত্র তুলে ধরে বলেন,

 

 

থানায় মিথ্যা মামলা ও মামলার হার কমে গেছে। পুলিশিই জনতা , জনতাই পুলিশ এমন প্রত্যয়ে জনগনের কাঙ্খিত সেবায় পুলিশ কাজ করে যাচ্ছেন। তিনি কমিউনিটি পুলিশিং ডে‘র গুরুত্ব তুলে ধরে বলেন সমাজ থেকে মাদক সহ অপরাধ প্রবণতা নির্মূল করতে কমিউনিটি পুলিশিং সদস্যদের পাশাপাশি সচেতন মহলকে তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

সভায় থানার উপ-পরিদর্শক সেকেন্ড অফিসার রাজিব রহমান, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম,উপ-পরিদর্শক অনিক দেব, উপ-পরিদর্শক মির্জা সাফায়েত, উপ-পরিদর্শক সাদরুল ইসলাম জিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ্আলহাজ আব্দুস সত্তার, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আইয়ূব খান

,

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর , মঅরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, জগন্নাথপুর পৌনসভার প্যানেল মেয়র ২ সুহেল আহমদ, কাউন্সিলর তাজিবুর রহমান , কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর দিলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল,আয়ারুন নেছা , পৌরসভার সচিব প্রকৌশলী সতিশ গোস্বামী,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব,

 

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক , আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোনায়েম খান সাদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল সহ জনপ্রতিনিধি , সাংবাদিক , শিক্ষক , ইমাম, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।

 

জটুডে/এহাই